বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর জুলাই পদযাত্রা কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত পথসভার মঞ্চে ব্যবস্থাপনার দায়িত্বে ব্যস্ত থাকতে দেখা যায় মামুন চৌধুরী নামের এক নেতাকে। তিনি ওই মঞ্চে বক্তব্যও প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, এনসিপি’র আহ্বায়ক নাহিদুল ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, নাটোর জেলা যুগ্ম সমন্বয়কারী আব্দুল মান্নাফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। পথসভা শেষ হওয়ার পর উপস্থিত ওই নেতাকে আওয়ামীলীগের নেতা উল্লেখ করে ফেসবুকে কয়েকটি পোস্ট বেশ ভাইরাল হয়। বিভিন্ন মানুষ এই নিয়ে বিভিন্ন মন্তব্য প্রকাশ করেন। ভাইরাল ওই প্রচার আদৌ সঠিক নয় এবং বিভান্তিকর বলে উল্লেখ করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন এনসিপি নেতা মামুন চৌধুরী।...
Developed by BDITHOST