অনলাইন ডেস্ক: ভারতকে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে পাঠাতে বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে আয়োজিত ‘গণতন্ত্র হত্যাকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শামসুজ্জামান দুদু ভারতকে উদ্দেশ্যে করে বলেন, ‘ফ্যাসিস্টকে আশ্রয় দিয়েছেন, এখন তাকে দেশে ফেরত পাঠান। তাকে রক্ষা করার মধ্য দিয়ে আপনি গণতন্ত্রের সপক্ষে কোনো কাজ করতে পারবেন না। শেখ হাসিনা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি। তাঁকে বিচারের আওতায় আনা ছাড়া বাংলাদেশ শান্তিতে থাকবে না।’ তিনি বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশকে আমরা বন্ধু হিসেবে জানি। কিন্তু সেই দেশের প্রতিরক্ষামন্ত্রী যে কথা বললেন; আমি জানি না তাঁর উদ্দেশ্য কী। তাঁর দেশের নিরাপত্তা, তাঁর দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তাঁদের দায়িত্ব। কিন্তু...
Developed by BDITHOST