অনলাইন ডেস্ক : ফ্যাসিস্টদের সাথে বিএনপি’র কোন আপোষ হবে না। বিএনপি জনগণের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শোষন, নিপড়ন, দখলদারিত্ব ও গণতন্ত্র সমুন্নত রাখতে ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে বিএনপি জনরগণের দলে পরিণত হয়েছে। চারবার বিএনপি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দেশের সেবা করেছে। বিএনপি’র আমলে জনগণের উপরে কোন প্রকার শোষন, নিপিড়ন হয়নি। এখানো তা হতে দেয়া হবেনা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে মোহনপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় ও নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিশ্বাসী। দেশে আজ গণতন্ত্র বিপর্যস্ত, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।...
Developed by BDITHOST