অনলাইন ডেস্ক : ব্রিটিশ ফুটবল ক্লাব আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি) এর জয়ের পর ফ্রান্সজুড়ে ফুটবল সমর্থক ও পুলিশের সংঘর্ষে সংশ্লিষ্টতার জেরে ৪১৬ জন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারদের মধ্যে ২৭০ জন রাজধানী প্যারিসের বাসিন্দা। চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালকে ঘিরের প্যারিসে বাস, ট্রেন ও রেল সেবা ব্যাহত করা এই উশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোট ২২ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। পিএসজির জয়ের পর বিভিন্ন স্থানে আতশবাজি ও ফ্লেয়ার (পটকা জাতীয় বিস্ফোরক) ফোটানো হয়। এতে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন। শহরের কেন্দ্রস্থলে জড়ো হওয়া জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এটি পিএসজির জন্য টানা দ্বিতীয় জয় হলেও, ফুটবলকে কেন্দ্র করে ফ্রান্সে এটি টানা দ্বিতীয় বছরের সহিংসতা। এর আগে ২০২৫ সালে ফরাসি দলটির জয়কে কেন্দ্র করে শুরু হওয়া...
Developed by BDITHOST