অনলাইন ডেস্ক : মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলছে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর টু: দ্য রিভেঞ্জ’। আন্ডারকাভার এজেন্ট আর করাচির অন্ধকার জগতের দুর্ধর্ষ লড়াই দেখতে প্রেক্ষাগৃহে রীতিমতো ভিড় জমিয়েছেন দর্শকরা। সেই উন্মাদনার প্রতিফলন দেখা যাচ্ছে সিনেমার আয়ের অংকেও। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মুক্তির ৬ষ্ঠ দিনে ১২ হাজার ৪৯৯টি শো নিয়ে দাপটের সাথে চলছে সিনেমাটি। আজ সিনেমাটি ভারতের বক্স অফিস থেকে আয় করেছে ২২.৪১ কোটি রুপি (নিট)। এর মাধ্যমে ভারতের বাজারে সিনেমাটির মোট নিট সংগ্রহ দাঁড়িয়েছে ৫৪১.৫৩ কোটি রুপি। আর গ্রস কালেকশন হিসেবে সিনেমাটি ভারতের বক্স অফিস থেকে এখন পর্যন্ত পকেটে পুরেছে ৬৪৬.২০ কোটি রুপি। তবে ভারতের চূড়ান্ত আয়ের হিসেব এখনও আসা বাকি। আগের পর্বের রেশ ধরেই এই সিক্যুয়েলে দেখা যাচ্ছে একজন আন্ডারকাভার ভারতীয়...
Developed by BDITHOST