বগুড়া প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৬ বছর বয়সী রাখা মনি নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী দম্পতিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) রাতে সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া মহল্লায় অভিযুক্ত আমজাদের বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুটি উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া এলাকার বাসিন্দা ও অটোভ্যান গ্যারেজের কর্মচারী আবু রায়হানের মেয়ে। আটকরা হলেন সাহেবপাড়ার আবুলের ছেলে আমজাদ হোসেন (৪২), তার স্ত্রী বন্যা বেগম (৩০) ও প্রতিবেশী আব্দুল কাদেরের ছেলে বাবু (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি নূরানী মাদরাসার ছাত্রী ছিল। প্রতিদিনের মতো বৃহস্পতিবার আছরের আজানের পর প্রতিবেশী আমজাদের বাড়ির সামনে দিয়ে সরকারি কলেজ এলাকায় প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় শিশুটিকে একা পেয়ে আমজাদের বাড়িতে নিয়ে...
Developed by BDITHOST