বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পৌরসভার ধামানিয়াপাড়া মহল্লা এখন শোকে স্তব্দ। এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের আপন দুই ভাই সহ একই মহল্লার ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সর্বশেষ একজনের মৃত্যু হয়েছে। তার নাম নাজমুল হোসেন (৩৫)। তিনি ওই মহল্লার সাদেক মন্ডলের ছেলে। ওই দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জন। এদের মধ্যে ৩ জনের বাড়ি ধামানিয়াপাড়ায় ও একজনের বাড়ি একই পৌরসভার লক্ষীপুরে । বর্তমানে আহত আরও ২ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছে। নিহত ও আহতরা সকলেই গরু ব্যবসায়ী ছিলেন। গত ৮ আগস্ট বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নাটোরের গুরুদাসপুর নয়াবাজার এলাকায় গরুবাহী ভুটভুটির সঙ্গে যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যায় ২ জন। পরের...
Developed by BDITHOST