বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ করেছে গানের শিক্ষক। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা বাজারস্থ সুরের সাথী সঙ্গীত ক্লাবে এই ঘটনা ঘটে। ধর্ষণে অভিযুক্ত ওই গানের শিক্ষকের নাম মিঠুন মোল্লা (২৬)। সে উপজেলার নগর মশিন্দা গ্রামের আক্কাস আলী মোল্লার ছেলে। এ ঘটনার পর মিঠুন মোল্লা পলাতক রয়েছে। পুলিশ ধর্ষণে সহযোগী হিসেবে অভিযুক্ত মিঠুনের বড় ভাই খায়রুল মোল্লা (৪৫) ও অপর এক সহযোগী নারী শিল্পী মেঘলা আক্তার (২৩)কে আটক করেছে। মেঘলা একই গ্রামের মারুফত ইসলামের মেয়ে। থানায় দায়েরকৃত অভিযোগ ও পুলিশ সুত্রে জানা যায়, রাত ১০ টার দিকে গানের শিক্ষক মিঠুন মোল্লা প্রোগ্রামের জন্য গানের অনুশীলন করতে হবে বলে উপজেলার বনপাড়া পৌর শহরের দিয়ারপাড়া এলাকায় বসবাসকারী এক ছাত্রী (১৪)কে তার...
Developed by BDITHOST