শাজাহান পাঠান, বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের দীঘলকান্দি গ্রামবাসী একটি বিপন্নপ্রায় প্রাণী মেছোবাঘকে পিটিয়ে হত্যা করেছে। মঙ্গলবার সকালে এই প্রাণীটিকে চারিদিকে ঘেরাও করে বাঁশ ও অন্যান্য লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত এক হিংস্র প্রাণী এলাকার বিভিন্ন বাড়ির হাঁস, মুরগী ধরে নিয়ে যাচ্ছিলো এবং মাঠের বেশ কয়েকটি ছাগলের ওপর হামলা করে মাংস ছিঁড়ে নেওয়ার ঘটনা ঘটে। পরে গ্রামবাসী একত্র হয়ে এই প্রাণীটিকে খুঁজে পিটিয়ে হত্যা করে। মৃত ওই প্রাণীটিকে স্থানীয়রা গন্ধগোকুল বলে শনাক্ত করলেও স্থানীয় সাংবাদিকরা জানায় এটা বিরল ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী মেছো বাঘ। পরে উপজেলা বন কর্মকর্তা সত্যেন সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি নিহত এই প্রাণীটি মেছো বাঘ বলে নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এটাকে অনেকেই মেছো বিড়ালও বলে...
Developed by BDITHOST