বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে চিকিৎসকদের প্রাইভেট রোগী দেখা। বৃহস্পতিবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত চিকিৎসা ফি গ্রহণ করে চিকিৎসকরা রোগী দেখেছেন। “বৈকালিক প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য সেবা” নামে শুক্রবার ব্যতিত সপ্তাহের ৬ দিন সরকারী চিকিৎসকরা নিয়মিত রোগী দেখবেন। বিশেষজ্ঞ (কনসালটেন্ট) চিকিৎসকদের ৩০০ টাকা ও সাধারণ (মেডিকেল অফিসার) চিকিৎসকদের ২০০ টাকা ফি দিয়ে প্রথম দিনেই উপজেলার ২৪ জন রোগী এই সেবা গ্রহণ করেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদ আলম জানান, গতকালই অধিদপ্তরের নির্দেশনা পেয়েছি এবং তড়িঘড়ি করে সেবা কার্যক্রম শুরু করেছি। পরিপূর্ণ রুপে শুরু করতে কয়েকটা দিন সময় লাগবে। তিনি আরও জানান, ১ জন গাইনী, ১ জন এনেসথেসিয়া কনসালটেন্ট এবং ১৩ জন জেনারেল চিকিৎসক সিডিউল মোতাবেক নিয়মিত...
Developed by BDITHOST