পিন্টু আলী (চারঘাট) রাজশাহী: দখল ও দূষণে অস্তিত্ব হারিয়ে বিলীন হবার পথে পদ্মা ও যমুনার সংযোগ রক্ষাকারী বড়াল নদী। মরা বড়াল নামেই এই নদীটি এখন বেশি পরিচিত। যে নদীর উৎসমুখ পদ্মা-বড়ালের মোহনা হতে পারতো একটি বিনোদন কেন্দ্র, সেখানে এখন পা ফেলার জায়গা নেই সর্বত্র উৎকট গন্ধ। মানচিত্রে বিশাল আয়তন থাকলেও দুই তীর দখল করে গড়ে তোলা হয়েছে আবাসিক ভবন, মার্কেট, গণশৌচাগারসহ নানা স্থাপনা। ২০০৫ সাল থেকে কয়েক দফা অবৈধ দখলদারদের উচ্ছেদ তালিকা করা হলেও রাজনৈতিকসহ বিভিন্ন কারণে দীর্ঘ প্রায় দুই দশকেও তা আলোর মুখ দেখেনি। এখন এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন নতুন দখলদার। এ অবস্থায় উৎসমুখেই বড়াল অস্তিত্ব হারিয়ে পানিশূন্য হতে চলেছে নাটোরের চলনবিলসহ রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলের সাত উপজেলার খাল-বিলসহ জলাধারগুলো। বড়াল বাঁচাতে ২২০ কিলোমিটার মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী...
Developed by BDITHOST