অনলাইন ডেস্ক : সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে ধারবাহিকভাবে ব্যর্থ বাংলাদেশি ব্যাটাররা। অবশেষে সেই বৃত্ত থেকে বেরিয়ে আসলেন লিটন দাস-শামীম হোসেনরা। ফলে ১৭৭ রানের পুঁজি পায় বাংলাদেশ। ব্যাটিংয়ের পর বোলিংয়েও লঙ্কানদের চেপে ধরে টাইগাররা। তাতে একশর আগেই অলআউট লঙ্কানরা। ৮৩ রানের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন লিটন। এ ছাড়া ৪৮ রান করেছেন শামীম। জবাবে খেলতে নেমে ১৫ ওভার ২ বলে ৯৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। নতুন বলে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই পেসার শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে রান আউটের শিকার হয়েছেন কুশল মেন্ডিস। ৫ বলে ৮ রান করেছেন তিনি। এরপরই যেন আগুন...
Developed by BDITHOST