অনলাইন ডেস্ক : অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বন্যাদুর্গতদের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকার বন্যা কবলিত মানুষের পাশে আছে। যে কোন দুর্যোগে সরকার জনগণের পাশে থাকবে। বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর জেলা সদরের তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর মটুয়া আল আরাবিয়া দার”ল উলূম মাদ্রাসা প্রাঙ্গণে আল-মানাহিল ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা আরও বলেন, বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকার ত্রাণসামগ্রী বিতরণ করছে। তাদের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরাও বন্যা কবলিত মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ সমাজও বানভাসি মানুষের সহায়তায় ঝাঁপিয়ে পড়েছে। তারা...
Developed by BDITHOST