স্টাফ রিপোর্টার : বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ সোমবার (২৯ জুন) এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, মুস্তাফা মনোয়ার ছিলেন এদেশের শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশের পাপেট শিল্পকে তিনি আন্তর্জাতিক মানে উন্নীত করেছিলেন। তাঁর হাত ধরেই এ শিল্পটি বাংলাদেশে আধুনিক রূপ লাভ করে। দেশের গণমাধ্যম ও সাংস্কৃতিক ক্ষেত্রে এ মহান শিল্পীর অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন; বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এফডিসি এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে মুস্তফা মনোয়ারের নেতৃত্ব ও সৃজনশীল ভূমিকা দেশের প্রচার মাধ্যমকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে বিটিভিতে তাঁর অনন্য সৃষ্টি কয়েকটি ধারাবাহিক অনুষ্ঠান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। গণমাধ্যমের...
Developed by BDITHOST