স্টাফ রিপোর্টার: রাজশাহীর পাঠকপ্রিয় দৈনিক গণধ্বনি প্রতিদিন গণমানুষের কথা বলে। এই পত্রিকার পাতায় রাজশাহী অঞ্চলের গণমানুষের কথা উঠে আসে। তাই সর্বমহলে পত্রিকাটি পাঠকনন্দিত হয়েছে। পত্রিকাটির শ্লোগান- ‘সত্যের সন্ধানে আমরা’ থেকেই বোঝা যায় এটি মানুষের সত্য কথাটা বলতে চায়। সত্য সন্ধানের এই ধারা চিরদিন অব্যাহত থাকুক। গণধ্বনি প্রতিদিন পত্রিকার ৯ম বর্ষপূর্তি, ১০ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমন্ত্রিত অতিথিরা এমন মন্তব্য করেছেন। সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নগরীর রাজপাড়া এলাকার বহরমপুরে হাশেম প্লাজা ভবনের পঞ্চম তলায় পত্রিকার প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১০ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমন্ত্রিত অতিথিরা গণধ্বনি প্রতিদিনের সংবাদের প্রশংসা করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করেন। এই পত্রিকার সাংবাদিকরা অতীতের মতো আগামীতেও দায়িত্বশীল সাংবাদিকতা করবেন বলে এমন প্রত্যাশা করেন। পত্রিকার সম্পাদক ও প্রকাশক...
Developed by BDITHOST