স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, পেশাদার সাংবাদিকতা বজায় রাখতে তথ্য ও উপাত্তভিত্তিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট নয়, নিরপেক্ষ পেশাজীবী হিসেবে দায়িত্ব পালন করা উচিত। শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বেঙ্গল ডেলটা কনফারেন্স-২০২৬-এর এক প্যানেল আলোচনায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, তা কেবল মতামত হতে পারে। তাই সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। তিনি বলেন, বাকস্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য থেকে মানুষকে সুরক্ষা দেওয়া বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে মূলধারার গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরে রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত গ্লোবাল কনফারেন্স অন এআই লিডারশিপ-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা...
Developed by BDITHOST