অনলাইন ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১০ উইকেটের জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। এই সিরিজে টাইগার পেসারদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। যার কৃতিত্ব সাবেক দুই পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও ওটিস গিবসনকে দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশের স্মরণীয় জয়ের পর ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে বিশ্লেষণধর্মী অনুষ্ঠানে হাজির হন তামিম। সেখানে তিনি বলেন, ‘এটা (রাওয়ালপিন্ডি) এমন একটা উইকেট ছিল, যেখানে আগে অনেক রান উঠেছে, পাকিস্তান পেসাররা যতটুকু সুবিধা আদায় করতে পেরেছে, তার চেয়ে বাংলাদেশের পেসাররা বেশি সুবিধা পেয়েছে। এটা নিয়ে পেসারদের গর্ব করা উচিত। যারা আগে কোচ ছিলেন, তাদের কৃতিত্ব পাওয়া উচিৎ। এই পেস বোলিং ইউনিটকে এত দূরে নিয়ে আসতে (সাবেক কোচ) অ্যালান ডোনাল্ড ও ওটিস...
Developed by BDITHOST