স্টাফ রিপোর্টার : বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদ করণ প্রকল্প, বন অধিদপ্তর, ঢাকার আয়োজনে তিনদিন ব্যাপি (১৬-১৮জুন) প্রশিক্ষণের বৃহস্পতিবার (১৮জুন) বনবিদ্যা বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট (এফএসটিআই) হল রুমে সমাপনী আলোচনাসভা, পুরষ্কার প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। পরিবেশ সংরক্ষণে বন্যপ্রাণীর ভূমিকা, বন্যপ্রাণী সংরক্ষণ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা, বন্যপ্রাণী অপরাধের ধরণ ও শাস্তির বিধান, বন্যপ্রাণী আইন ও বিধিমালা এবং বন্যপ্রাণী সংরক্ষণে মনিটরিং ড্রোনের ব্যবহারসহ বিভিন্ন বিষয় নিয়ে তিনদিন ব্যাপি ৩০ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, স্বেচ্ছাসেবী, রাজনীতিবিদ ও সাংবাদিকদের মাঝে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের হাতে পুরষ্কার ও সনদ তুলে দেন ড. মোঃ জাহাঙ্গীর আলম, বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাহাত হোসেন, সহকারী প্রকল্প পরিচালক, বাংলাদেশের প্রাণিকুলের রেডলিস্ট হালনাগাদকরণ প্রকল্প,...
Developed by BDITHOST