স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশে সব ধর্মের লোক তাদের নিজ নিজ ধর্ম পালন করবে, এটা তাদের সাংবিধানিক অধিকার। কেউ তাতে বাধা দিলে আমরা তা প্রতিহত করবো। একটি চক্র বর্তমান অন্তর্র্বর্তীকালীন সরকারকে জনগণের কাছে অগ্রহণযোগ্য করতে চায়। তারা বৈশি^ক মিডিয়াকে বলছে বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী ধর্ম পালনে বাধাপ্রাপ্ত হচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই। আমরা সবাই বাংলাদেশী। রাজশাহীতে তিনদিনের সরকারি সফরের অংশ হিসেবে রোববার সকালে দারুসসালাম কামিল মাদ্রাসা পরিদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খালিদ হোসেন আরও বলেন, অত্যন্ত চ্যালেঞ্জিং মুহূর্তে আমরা দায়িত্ব নিয়েছি। সংস্কার কার্যক্রম চালানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক...
Developed by BDITHOST