এ এম ইমদাদুল ইসলাম : বাংলাদেশে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে অনলাইন যৌন শোষণ ও নির্যাতনের ঘটনাও আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে কিশোরী ও তরুণীরা প্রায়ই প্রতারণা, ব্ল্যাকমেইল এবং ব্যক্তিগত ছবি বা ভিডিও ফাঁসের হুমকির শিকার হন। ২০২২ সালে ঢাকায় এক কলেজছাত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে এক যুবকের সঙ্গে পরিচিত হন। শুরুতে ওই যুবক বন্ধুত্বপূর্ণ আচরণ করলেও পরে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করে। একপর্যায়ে সে ভিডিও কলে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড করে রাখে, যা ভুক্তভোগী বুঝতে পারেননি। কিছুদিন পর যুবকটি সেই ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করতে শুরু করে। শুধু তাই নয় সে আরও ব্যক্তিগত ছবি পাঠানোর জন্য চাপ দিতে থাকে। ভুক্তভোগী ভয় ও মানসিক চাপে বিষয়টি পরিবারকে জানাতে সাহস পাচ্ছিলেন না।...
Developed by BDITHOST