অনলাইন ডেস্ক : বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স–বিএসএফকে বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গ সরকার। এমনটাই জানিয়েছেন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সোমবার রাজ্য মন্ত্রিসভার প্রধান ছয়টি সিদ্ধান্তের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল এটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, তথাকথিত অবৈধ অভিবাসন ঠেকানো ছিল বিজেপির নির্বাচনী প্রচারের অন্যতম কেন্দ্রীয় ইস্যু। দলটির অভিযোগ, তৃণমূল সরকারের সময় পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্ত অরক্ষিত ছিল এবং সেই সুযোগে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ থেকে বিদেশিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভোটের বিনিময়ে থেকে যাওয়ার সুযোগ পেয়েছে। শুভেন্দু অধিকারী বলেন, ‘বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি পশ্চিমবঙ্গ সরকার ৪৫ দিনের মধ্যে বিএসএফকে বুঝিয়ে দেবে। রাজ্যের জনমিতিক চিত্র বদলে গেছে। প্রথম দিনেই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছি।...
Developed by BDITHOST