স্টাফ রিপোর্টার, নওগাঁ : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, দেশের সবচেয়ে বড় সম্পদ হলো মানবসম্পদ। এ মানবসম্পদকে দক্ষ, প্রযুক্তিনির্ভর ও বিশ্বমানের শিক্ষায় গড়ে তুলতে পারলে বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন হাব হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যেন উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে আসে, সে লক্ষ্য নিয়েই সরকার শিক্ষা খাতের উন্নয়নে কাজ করছে। তিনি শনিবার (১৮ জুলাই) নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠী দেশের সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক শক্তি। এ জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে বিশ্ববিদ্যালয় শিক্ষা, প্রযুক্তিগত শিক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণের বিকল্প নেই। সরকার এমন বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চায়, যেখানে স্থানীয় চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে...
Developed by BDITHOST