স্টাফ রিপোর্টার : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) আসন্ন ৬ষ্ঠ সমাবর্তন অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রাথমিক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান-এর সভাপতিত্বে তাঁর গাজীপুরস্থ কার্যালয়ের কনফারেন্স কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আসন্ন ৬ষ্ঠ সমাবর্তন সফল ও সার্থক করার লক্ষ্যে প্রাথমিক কর্মপরিকল্পনা গ্রহণ এবং বিভিন্ন প্রয়োজনীয় উপকমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়। উপাচার্য তাঁর বক্তব্যে সমাবর্তনের প্রতিটি ধাপ সময়োপযোগী, নিখুঁত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের উদাত্ত আহ্বান জানান। গুরুত্বপূর্ণ এ প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ...
Developed by BDITHOST