আরিফুল ইসলাম, রাজশাহী : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) রাজশাহী আঞ্চলিক কেন্দ্র। দিবসটি উপলক্ষে বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের পক্ষ থেকে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম-পরিচালক মোছা: মোরশেদা খাতুন, সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম, সহকারী পরিচালক মো. মেফতাহুল হক, সেকশন অফিসার মো. ওয়ালিদ-উল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
Developed by BDITHOST