হেলাল উদ্দীন, বাগমারা: রাজশাহীর বাগমারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান। উপজেলা যুব উন্নয়ন অফিসার সালেক উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাগমারা জোনাল অফিসের ডিজিএম মোস্তফা আমিনুর রাশেদ, সহকারি অধ্যাপক অহিদুল ইসলাম, বাগমারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সামাদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আলোচনা শেষে "জয়িতা অন্বেষণে বাংলাদেশ" শীর্ষক কার্যক্রমে আওতায়...
Developed by BDITHOST