স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের পাশাপাশি নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভার উত্তর একডালা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা প্রদান করে সংবর্ধনা জানানো হয়। এ সময় উপস্থিত জনতা করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান। প্রধান অতিথির বক্তব্যে এমপি ডাঃ আব্দুল বারী বলেন, “এই সংবর্ধনা আমার জন্য সম্মানের, তবে এর চেয়েও বড় দায়িত্বের। বাগমারার মানুষের প্রত্যাশা পূরণে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও উন্নত বাগমারা গড়ে তুলব, ইনশাআল্লাহ।” তিনি শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে দৃশ্যমান উন্নয়নের প্রতিশ্রুতি...
Developed by BDITHOST