স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবিকার মানোন্নয়নের লক্ষ্যে গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা (গাস)-এর উদ্যোগে কাতার চ্যারিটি নামক আন্তর্জাতিক দাতা সংস্থার অর্থায়নে সিএনজি অটোরিকশা, ভ্যানগাড়ি ও আটা-ময়দা ভাঙ্গানোর মেশিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে বাগমারা উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে এসব উপকরণ বিতরণ করেন। এ সময় মোট ১১ জন সুবিধাভোগীর মধ্যে ৪টি সিএনজি অটোরিকশা, ৪টি ভ্যানগাড়ি এবং ৩টি আটা-ময়দা ভাঙ্গানোর মেশিন বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের স্বাবলম্বিতা অর্জন এবং টেকসই জীবিকা নিশ্চিত করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব যানবাহন ও মেশিনের মাধ্যমে উপকারভোগীরা আয়ের...
Developed by BDITHOST