স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী কর্মীরা দুইজন ব্যক্তির ওপর অতর্কিত হামলা করেছে বলে জানা গেছে। আহতরা হলেন বীরকয়া দক্ষিণ পাড়া গ্রামের হোসেন আলীর ছেলে মহসিন এবং আব্দুস সামাদের ছেলে আশরাফুল। তাঁরা দু'জনই রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৯টায় বীরকয়া প্রাইমারি স্কুলের পাশে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানায়, মন্দিয়াল গ্রামের মৃত বুধাইয়ের ছেলে জাবেরের নির্দেশে জাহিদ হাসান আকাশ, মোজাম্মেল হক ২০ থেকে ২৫ জনকে নিয়ে আজ সকাল ৯টায় এই দুজন ব্যক্তির ওপর হামলা করে। এই হামলা সম্পর্কে ভুক্তভোগী মহসিন জানায়, জাবের একজন আওয়ামী লীগ কর্মী। সাবেক এমপি কালামের ডান হাত। বিগত আওয়ামী লীগ সরকার থাকাকালীন জোরপূর্বক অবৈধভাবে সুদের ব্যবসা, জমি দখল, জাল টাকা প্রস্তুতকারক, পুলিশের হান্ডকাফসহ পালাতক আসামি...
Developed by BDITHOST