স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে এমন আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে। আয়োজক অধ্যাপক কামাল হোসেন বলেন, রমজান মাসের শিক্ষা হলো সংযম, সহমর্মিতা ও মানবতার চর্চা। সেই চেতনা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ইফতার মাহফিলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
