স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার চাঁন্দেরআড়া হিন্দুপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অসহায় বিধবা সাবিত্রী বালার ঘরবাড়ি ও শেষ সম্বল পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে সম্পূর্ণ পুড়ে যায় টিনশেড ঘর, ঘরের ভেতরের মালামাল এবং একটি বড় গাভী ও একটি মাঝারি আকারের গরু। এতে সব মিলিয়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছায়নি বলে অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের...
Developed by BDITHOST