স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহী- ৪ (বাগমারা) আসনে নির্বাচনী মাঠে দিন দিন পরিবর্তনের বার্তা স্পষ্ট হয়ে উঠছে। ধারাবাহিক গণসংযোগ ও পথসভায় সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুল বারী। স্থানীয়দের ভাষায়, দাঁড়িপাল্লা প্রতীককে ঘিরে ভোটারদের মধ্যে নতুন প্রত্যাশা ও আস্থার সৃষ্টি হচ্ছে। সোমবার সারাদিন বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন ডা. আব্দুল বারী। নিজ ইউনিয়নে শেষ দফার প্রচারণায় নেমে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকায় প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়। অনেক ভোটার সরাসরি তাঁর সঙ্গে কথা বলে নিজেদের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। গণসংযোগকালে ডা. আব্দুল বারী বলেন, বাগমারার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চনা, দুর্নীতি ও অবহেলার শিকার। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সুশাসন...
Developed by BDITHOST