স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা উন্নয়ন তহবিলের অর্থায়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ইউনিফর্ম বিতরণসহ বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এ সকল সামগ্রী বিতরণ করেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, বর্তমান সরকার শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন সামাজিক সহায়তা কার্যক্রমও চলমান রয়েছে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা...
Developed by BDITHOST