স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার শুভ উদ্বোধন ও জেলা প্রশাসককে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক শামসুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন প্রামাণিক, সোলাইমান আলী হিরু, আব্দুর রাজ্জাক প্রামাণিক, ইব্রাহিম হোসেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান সংসদ বাগমারা উপজেলা কমান্ড কাউন্সিলের সভাপতি সাইফুল ইসলাম উজ্জ্বলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত বীর...
Developed by BDITHOST