স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল, মানবপাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে বাগমারা থানা পুলিশ। পুলিশের দাবি, নিয়মিত অভিযান, গোয়েন্দা তৎপরতা এবং জনবান্ধব পুলিশিংয়ের ফলে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিবাচক পরিবর্তন এসেছে। থানা সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ৩০ মার্চ বাগমারা থানায় যোগদানের পর ওসি জিল্লুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে লিবিয়া থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত সাত মাস বয়সী এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। একই সময়ে হারিয়ে যাওয়া ও অপহৃত মোট ৬৫ জন ভিকটিমকে উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে...
Developed by BDITHOST