নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। দুপুর ২:৫৯। ২ মে, ২০২৬।

বাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

মার্চ ৬, ২০২৬ ১১:৪৫
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারায় সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (৬ মার্চ ) তাহেরপুর পৌরসভার হাটে নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিশেষ করে এলপিজি গ্যাসের মূল্য মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

অভিযানে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দুই ব্যবসায়ীকে মোট ১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে তাহেরপুরের আরবি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বেল্লাল হোসেনকে ১ হাজার টাকা এবং আরেক ব্যবসায়ী আতিককে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা। এ সময় তিনি জানান, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।