স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল বাজারে অবস্থিত সোহেল ফিলিং স্টেশনে তেল বিক্রি মনিটরিংয়ের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) এ অভিযান পরিচালনা করেন বাগমারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা। অভিযানের সময় ফিলিং স্টেশনে আগত ক্রেতাদের মাঝে ডিজেল, পেট্রোল ও অকটেন সুষ্ঠুভাবে বিক্রি নিশ্চিত করা হয়। এসময় কিছু ক্রেতা বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের মধ্যে ৪ জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত করে মামলা প্রদান করা হয়। পরবর্তীতে তাদের কাছ থেকে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং তেল বিক্রিতে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।
Developed by BDITHOST