স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই। অগ্নকান্ডে ৩ পরিবারের ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা গ্রামে নুরু হক নুরুর বাড়িতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ইমদাদুল হকের স্ত্রী নিলুফা প্রথমে আগুন দেখতে পেয়ে চিৎকার করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সংবাদ পেয়ে বাঘা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে নগদ ৩ লাখ টাকা ধান-চাল স্বর্ণালংকার, গম, পাট, পেঁয়াজ, রসুন, টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ, পুড়ে ছাই। অগ্নিকান্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। স্থানীয়রা জানান, নূরুল হক নূরুর গরুরঘরে জ্বালানো কয়েল থেকে...
Developed by BDITHOST