স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা থানার নিয়মিত মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রাজশাহী জেলার পুলিশ সুপার মো. নাঈমুল হাসানের দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) এর তত্ত্বাবধানে বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হকের নেতৃত্বে সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৫টা ১০ মিনিটে নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়। চেকপোস্ট চলাকালে পুলিশ দেখে একটি মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে এলাকায় চিহ্নিত মাদক কারবারি সাগর আলী (৩০) কে আটক করা হয়। আটক ব্যক্তি বাঘা উপজেলার আলাইপুর গাবতলী পাড়া গ্রামের আফতার আলীর ছেলে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার আচরণ সন্দেহজনক হলে উপস্থিত লোকজনের সামনে দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে একটি পোটলা বের করে দিলে সেখানে ৯০ পিস অবৈধ নিষিদ্ধ ইয়াবা...
Developed by BDITHOST