স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগসহ ৭ দফা দাবিতে সচেতন গ্রাহক ফোরাম' এর ব্যানারে এমানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়ছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বাঘা উপজেলা সদর জিরোপয়েন্ট ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধনের আয়োজন করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। গ্রাহকেরা বলছেন, ইসলামী ব্যাংকে বিতর্কিত নিয়োগ ও ব্যাংকিং খাতে ‘এস আলম গ্রুপ’ তথা ফ্যাসিবাদের দোসরদের প্রভাবমুক্ত রাখার দাবি জানানো হয়। আর্থিক অনিয়মসহ নানা কেলেঙ্কারির অভিযোগ যার বিরুদ্ধে, তাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ায় জমানো অর্থ নিয়ে তারা আতঙ্কিত। নিজেদের অর্থের নিরাপত্তার জন্য হলেও খুরশিদ আলমের অপসারণ চান তারা। তারা বলছেন, ইসলামি অর্থনীতিতে অভিজ্ঞ ব্যক্তিকে যেন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এছাড়া পাঁচ আগস্টের পর ব্যাংকটিতে নিয়োগ পাওয়া ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুকের পুনর্নিয়োগের দাবি তোলেন তারা। বক্তারা অভিযোগ করে...
Developed by BDITHOST