স্টাফ রিপোর্টোর, বাঘা : রাজশাহীর বাঘায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মশক নিধন ও জনসচেতনতা বৃদ্ধিই এই অভিযানের মূল লক্ষ্য। যাতে বর্ষা মৌসুমের আগেই ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মরণঘাতী ঝুকি কমানো সম্ভব হয়। প্রধান মন্ত্রী তারেক রহমান এই অভিযানের ঘোষণা দিয়েছেন, যা স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হবে। শনিবার (১৪ মার্চ) সকালে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশাদুজ্জামান আসাদ এ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, প্রধান মন্ত্রী জনসাধারণের প্রতি নিজেদের বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন। প্রতি শনিবার নিজ নিজ এলাকা ও বসতবাড়ির আশপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। আমরা সবাই সচেতন হলে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া থেকে নিজেদের ও পরিবেশ রক্ষা করা সম্ভব হবে। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন আর এম ও ডাক্তার অসীম কুমার, মেডিসিন ডাক্তার...
Developed by BDITHOST