স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহী বাঘায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের অভিযোগে সাঈদ হোসেন (১৯) নামের এক ব্যক্তিকে গ্রফতার করেছে বাঘা থানা পুলিশ।
ঈদের দিন শনিবার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা মাঝপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ছাত্রদল নেতার নাম রিদুয়ান আহম্মেদ ওরফে রানা (১৮)। তিনি বাউসা ভোকেশনাল অ্যান্ড বিএম কলেজ শাখার ছাত্রদলের সভাপতি ও বাউসা মাঝপাড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম ওরফে মুন্টু মিয়ার ছেলে।
এ ঘটনায় আহত রানার বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে বাঘা থানায় লিখিত অভিযোগ করেন।
বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি বাউসা ভোকেশনাল ইনস্টিটিউট অ্যান্ড বিএম কলেজের সুপারিন্টেন্ডেন্ট রেজাউল করিম জানান, সাঈদ হোসেন (১৯) মাদক সেবন কারী একজন ব্যক্তি এবং রানা আমার প্রতিষ্টানের ছাত্রদলের সভাপতি রানা তাকে মাদক সেবন করতে নিষেধ করে এবং তাকে ভালো হওয়ার জন্য পরামর্শ দেন।
ঘটনার সময় রানা বাউসা মাঝপাড়া নিজ গ্রামে বাড়ির পাশে মোড় বসে ছিলেন। এসময় সাঈদ হোসেন (১৯) নামের ওই ব্যক্তি তার নিকটে যায়। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে তার ওপর চড়াও হয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত রানার বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে বাঘা থানায় লিখিত অভিযোগ করলে বাঘা থানা পুলিশ সাঈদকে গ্রেফতার করেন।
রেজাউল করিম আরও জানান, সাঈদ হোসেন একসময় ছাত্রলীগের রাজনীতি করতেন বর্তমানে তিনি বিএনপি’র ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর সাথে সক্ষ্যতা গড়ে তুলেছেন। গ্রেফতারকৃত সাঈদ হোসেন একই গ্রামের সাজেদুর রহমানের ছেলে।
বাঘা থানা পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, এ ঘটনায় অভিযুক্ত সাঈদ হোসেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
