স্টাফ রিপোর্টার, বাঘা : পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহীর বাঘায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২০ রমজান (১০ মার্চ) বিকেলে বাঘা হযরত শাহ্ আব্দুল হামিদ দানিশ মন্দ কামিল মাদ্রাসা মাঠ চত্তরে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলা শাখার সভাপতি ইন্জিনিয়ার রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা সহ-সভাপতি অধ্যাপক জামিলুর রহমান। প্রধান আলোচক ছিলেন, রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওঃ জিন্নাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আবদুল্লা আল মামুন নুহু। আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক এমদাদ আলী, বাঘা উপজেলা...
Developed by BDITHOST