স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর-২৫) বাদ আছর উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি নূরুজ্জামান খান মানিকের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন এর আয়োজন করেন। বাঘা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ২০১৮ সালের বিএনপির ধানের শীষ মনোনীত প্রার্থী, রাজশাহী জেলা বিএনপির সাবেক সহসভাপতি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ নূরজ্জামান খান মানিক, রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন, উপজেলা জিয়া পরিষদ নেতা প্রভাষক নবাব আলী, আড়ানী পৌর সহসভাপতি আফতাব হোসেন, নওহাটা পৌর বিএনপি নেতা মাসুদ পারভেজ সুমন, জেলা যুবদল নেতা ফারুক রায়হান, বাঘা উপজেলা...
Developed by BDITHOST