স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদনে উৎসাহিত করতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে ধান বীজ বিতরণ, আধুনিক উৎপাদনের কলাকৌশল এবং অধিক ফলন নিশ্চিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সকাল ১১টার দিকে বাঘা উপজেলা সদর বাঘা হযরত শাহ আব্দুল হামিদ দানিশমন্দ কামিল মাদ্রাসা চত্ত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। ব্র্যাক সিড আ্যন্ড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজন করেন। এ সময় ৫০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি করে ধান বীজ প্রদান করা হয়। ব্র্যাক অফিস সূত্রে জানা গেছে, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকদের চিহ্নিত করে পর্যায়ক্রমে সহায়তা প্রদান করা হচ্ছে। বীজ পাওয়া কৃষকরা বলেন, এই বীজ আমাদের জন্য সময়োপযোগী সহায়তা। উন্নত মানের বীজ পেয়ে চাষাবাদে নতুন করে আগ্রহ পাচ্ছি। এমন উদ্যোগ আমাদের উৎপাদন বাড়াতে ও...
Developed by BDITHOST