স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘা পৌর সদর সড়কের সড়ক সংস্কারসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে নেতৃত্ব দেন যুবদল কর্মী ও কাউন্সিলর পদপ্রার্থী মিজানুর রহমান সুমন। বুধবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে এই মাববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার প্রধান সড়ক দ্রুত সংস্করণ, বাঘা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন, রাত ৯ টা পর্যন্ত দোকানপাঠ খোলা রাখা, জ্বালানী তেলের কালোবাজারি ও সরকারের ভাবমূর্তি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ বাঘার সার্বিক সমস্যা সমাধানের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সর্বস্তরের জনগণকে এই মানববন্ধনে স্থানীয়রা অংশগ্রহন করেন। কর্মসূচির প্রধান উদ্যোক্তা স্থানীয় যুবদল নেতা, সমাজসেবক ও বাঘা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মিজানুর রহমান সুমন বলেন, “বাঘা আম চত্বর থেকে বাঘা বাজারের শেষ মাথা পর্যন্ত...
Developed by BDITHOST