স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ-আজিজ বৃদ্ধা নিকতনের অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমের জন্য খাবার ঘর (ডাইনিং রুম)এর ভিত্তি প্রস্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় খাবার ঘর (ডাইনিং রুম) এর ভিত্তি প্রস্তর করেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। চাদ বলেন অনাথ শিশু ও বৃদ্ধরা আমাদের কারো না কারো পরিবারের একজন। নানান কারণে তাদের অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে থাকতে হয় আমরা তাদের পাশে থেকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবো এসময় তিনি সরকারের উন্নয়নমূলক কাজে অংশ গ্রহন করে সহয়োগিতার আহ্বান জানান। অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমের জন্য খাবার ঘর (ডাইনিং রুম) এর এর নির্মাতা প্রতিষ্ঠান খুলনার সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক শামছুল আলম বিশেষ অতিথির বক্তব্যকালে বলেন, এতিম-সুবিধাবঞ্চিত শিশু ও...
Developed by BDITHOST