স্টাফ রিপোর্টার, বাঘা: "মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ"-এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলায় তরুণ প্রজন্মের মেধা ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করতে "স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন" (“Startup, Science Project and Innovation Idea Showcasing Program”).কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল ১১ টায় বাঘা উপজেলা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), সেকায়েপ-এর আয়োজনে এর শুভ উদ্বোধন করা হয়। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। বিদ্যালয় প্রাঙ্গণে সারিবদ্ধভাবে সাজানো স্টলগুলোতে খুদে বিজ্ঞানীরা তাদের নিজেদের তৈরি বিভিন্ন বিজ্ঞান প্রজেক্ট, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং স্মার্ট আইডিয়ার মডেল প্রদর্শন করেন। প্রদর্শনীতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণ ছিল প্রধান আকর্ষণ, যা বিজ্ঞান ও প্রযুক্তিতে নারী শিক্ষার...
Developed by BDITHOST