মোহা: আসলাম আলী, বাঘা : সন্ত্রাসীদের অভয়াশ্রম হিসেবে পরিচিত রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চরাঞ্চল। চরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এখানে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়নের পথে। রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ আবু সাইদ চাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় চরবাসীর এই দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে বলে জানা গেছে। বুধবার (২৭ মে) সরেজমিনে চরাঞ্চল পরিদর্শন করে এক মাসের মধ্যে পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান আলী। সরেজমিনে তিনি চরের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। ডিআইজি বলেন, “চরাঞ্চলে পুলিশ ফাঁড়ি স্থাপিত হলে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। দীর্ঘদিন ধরে যে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন চরএলাকার মানুষ। পুলিশ ফাড়িঁ স্থাপনে তাদের স্বস্থি ফিরে আসবে।” তবে অপরাধ নিয়ন্ত্রনে পুলিশের কাজে স্থানীয়দেরও সহযোগিতা করতে হবে।...
Developed by BDITHOST