স্টাফ রিপোর্টার : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মক্তাদির বলেছেন, বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। সরকারের হাতে চাল ও গমের সন্তোষজনক মজুত রয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাবুবাজার পাইকারি চালের বাজার ও নয়াবাজারের খুচরা চালের বাজার পরিদর্শন শেষে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। এ সময় খাদ্য প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, একটি সংবাদপত্রে চালের বাজারে মূল্য বৃদ্ধির খবর প্রকাশিত হওয়ার পর পরিস্থিতির সত্যতা যাচাই করতে তিনি ও খাদ্য প্রতিমন্ত্রী সরেজমিনে বাজার পরিদর্শনে যান। বিভিন্ন পাইকারি আড়ত ও খুচরা দোকান ঘুরে তারা দেখতে পেয়েছেন, চালের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। ঈদের পর কোনো কোনো ধরনের চালের দাম কেজিতে এক থেকে দেড় টাকা বেড়েছে বলে কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন। তবে তা বাজারে বড় ধরনের...
Developed by BDITHOST