অনলাইন ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র। আরোপকৃত শুল্কের কথা জানিয়ে সংশ্লিষ্ট দেশের কাছে চিঠিও পাঠানো হচ্ছে। তবে যেসব দেশ এখনো নির্দিষ্টভাবে কোনো শুল্ক নোটিশ পায়নি, তাদের ওপর ১৫ থেকে ২০ শতাংশ হারে সার্বজনীন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। এমন কথাই বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক আগামী ১ আগস্ট থেকে কার্যকর হতে পারে। শুক্রবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। বার্তাসংস্থাটি বলছে, আরও অনুকূল বাণিজ্য চুক্তির লক্ষ্যে চাপ বাড়াতে এই সপ্তাহে ট্রাম্প ২০টিরও বেশি দেশের নেতাদের কাছে চিঠি পাঠানো শুরু করেন। যেখানে ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা উল্লেখ করা হয়েছে। ব্রাজিলের ক্ষেত্রে এটি সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত করা হয়েছে। চিঠিগুলোতে ট্রাম্প সতর্ক করে দেন, যদি সংশ্লিষ্ট দেশগুলো...
Developed by BDITHOST